ম্যাচ-৩ ধাঁধা ও পশু আশ্রয় সাজানো

ছোট ছোট মিল, নতুন শুরুর সুযোগ।

Pawprint Rescue-তে রঙিন টুকরো মেলান, বিড়াল ও কুকুরদের উদ্ধার করুন আর একটি ভুলে যাওয়া পশু আশ্রয়কেন্দ্রে প্রাণ ফিরিয়ে আনুন। উপভোগ করুন মন ভালো করা ধাঁধার অভিযান, একটি গল্প এবং নিজের পছন্দমতো ঘর সাজানোর আনন্দ।

বিনামূল্যে খেলা যায়। ঐচ্ছিক ইন-অ্যাপ কেনাকাটা (র‍্যান্ডম আইটেমসহ) ও বিজ্ঞাপন রয়েছে। ১৮ বছর বা তার বেশি বয়সী খেলোয়াড়দের জন্য।

অফিশিয়াল গেমপ্লে ট্রেলার

Pawprint Rescue-এর বিশেষত্ব

মেলান, ফাটান ও উদ্ধার করুন

শত শত ম্যাচ-৩ ধাঁধা সমাধান করুন। বাধা সরান, বুদ্ধি করে কম্বো বানান আর কঠিন বোর্ডে রকেট, বোমা ও ডিস্কো ট্রিট ব্যবহার করুন।

আপন একটি ঠিকানা গড়ুন

হেজেলকে তার দিদার কাছ থেকে পাওয়া আশ্রয়কেন্দ্রটি সারাতে সাহায্য করুন। ঘর মেরামত করুন, সাজসজ্জা বাছুন আর পুরোনো জায়গাগুলো উদ্ধার করা প্রাণীদের আরামদায়ক ঘরে বদলে দিন।

নতুন বন্ধুদের চিনুন

প্রাণীদের নাম দিন, তাদের যত্ন নিন আর পরিবার খুঁজে পেতে সাহায্য করুন। জাতের কার্ড সংগ্রহ করুন এবং প্রত্যেকের আলাদা স্বভাব আবিষ্কার করুন।

হানিপট লেনকে বাঁচান

হেজেল, ফিন ও প্রতিবেশীদের সঙ্গে মিলে মর্টিমার পিঞ্চের পরিকল্পনা রুখুন। পাশাপাশি মিনি-গেম ও ঋতুভিত্তিক সাজসজ্জা উপভোগ করুন।

নিজের ছন্দে ও অফলাইনে খেলুন

সময়সীমা ছাড়াই ধীরস্থির ম্যাচ-৩ লেভেল উপভোগ করুন। পোষ্যদের যত্ন নেওয়ার মিনি-গেম খেলুন, লাইফ আদান-প্রদানে রেসকিউ স্কোয়াডে যোগ দিন এবং ইন্টারনেট ছাড়াও খেলুন।

সাধারণ জিজ্ঞাসা

ম্যাচ-৩ লেভেলে কি সময়সীমা আছে?

না। Pawprint Rescue-এর মূল লেভেলগুলো চালের ওপর ভিত্তি করে চলে এবং কোনো কাউন্টডাউন টাইমার নেই, তাই নিজের ছন্দে রকেট, বোমা ও ডিস্কো ট্রিট কম্বো বানানো যায়।

আমি কি বিড়াল ও কুকুর দুটোই উদ্ধার করে আশ্রয়কেন্দ্র সাজাতে পারব?

হ্যাঁ। আপনি বিড়াল ও কুকুর উদ্ধার করতে, নাম দিতে, জাতের কার্ড সংগ্রহ করতে এবং হেজেলের আশ্রয়কেন্দ্রের প্রতিটি ঘর সাজাতে পারবেন।

ইন্টারনেট ছাড়া কি অফলাইনে খেলা যায়?

হ্যাঁ। মূল ধাঁধা ও আশ্রয়কেন্দ্র সাজানো অফলাইনে খেলা যায় এবং অনলাইনে ফিরলে অগ্রগতি ক্লাউডে সিঙ্ক হয়।